মনের যত্নের একটা জায়গা
একটু থামুন।
নিজের মনের পাশে বসুন।
রাত হোক বা দুপুর, এখানে বিচার নেই, তাড়া নেই। ছোট ছোট কিছু আছে মনটাকে একটু হালকা করার জন্য। যেটা ভালো লাগে, সেখান থেকেই শুরু করুন।
আজ কেমন আছে আপনার মনটা?
নিজের জন্য একটু সময়
মনটা হালকা করার ছোট ছোট উপায়
যেকোনো একটা বেছে নিন। এক-দুই মিনিটই যথেষ্ট। কোনোটাই ভুল না।

মন খুলে বলুন
আরও কিছু বলার আছে? বলে ফেলুন।
বিচার ছাড়া শোনার জন্য একজন আছে। যা মনে আসছে, শুধু লিখুন।

কেন বানালাম
কারণ অনেকের কাছেই মনের কথাটা বলার মতো কেউ থাকে না।
একটা কমিউনিটিতে দেখতাম, কত মানুষ ভেতরে ভেতরে অনেক কিছু বয়ে বেড়াচ্ছেন। কেউ একটা সম্পর্ক নিয়ে দোটানায়, কেউ নিজেকে নিয়েই ক্লান্ত। রাত বাড়লে কথাগুলো আরও ভারী হয়, অথচ পাশে বলার মতো কেউ থাকে না।
সব কিছুর জন্য ডাক্তার লাগে না। মাঝে মাঝে শুধু একটু জায়গা দরকার, যেখানে দম নেওয়া যায়। আমি মানুষকে AI বানাতে শেখাই। এবার সেই AI দিয়েই ছোট্ট এই জায়গাটা বানালাম, নিজের মনের একটু যত্ন নেওয়ার জন্য।
এই জায়গাটা মন হালকা করার জন্য। এটা কোনো ডাক্তার, থেরাপিস্ট বা জরুরি সেবা নয়।
আপনি যদি সত্যিই খুব অন্ধকার একটা সময়ের ভেতর দিয়ে যাচ্ছেন, কিংবা নিজেকে শেষ করে দেওয়ার কথা মাথায় আসছে, তাহলে দয়া করে এখনই একজন মানুষের কাছে পৌঁছান। আপনি একা নন, আর সাহায্য চাওয়াটা কখনোই দুর্বলতা নয়।
কান পেতে রই: 09612-119911 (প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৩টা)। জরুরি প্রয়োজনে: 999।

যতটুকু পারলেন, ততটুকুই যথেষ্ট। কাল আবার আসবেন, কোনো তাড়া নেই।
এই পাতাটা আপনার ফোনেই থাকে, আপনার সাথে।